মেহেরপুর নিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষকের পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থপ্রতিম শীল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, শাকির আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম ও আইয়ুব হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।