মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস পালিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাদ্দিদ মোর্শেদ চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।