মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর আগমন উপলক্ষে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিদ্যালয়ের মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
এ সময় পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী এবং গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ উপস্থিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।