মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রাম থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন-করমদী গ্রামের আসলাম হোসাইনের ছেলে আজমাইল হোসাইন(২২) ও একই গ্রামের পাগলা ব্রিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে সমিরুল ইসলাম (১৯)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলের দিকে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা করমদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
গাংনী থানার ওসি মােহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন,নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।