মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত হাসান চাঁদপুর গ্রামের ইয়াছিন আলী মন্ডলের ছেলে ও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল হাসানকে চাঁদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাসান নিষিদ্ধ ঘােষিত আওয়ামী লীগ সমর্থক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান আলীকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।