মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের ইংলিশ ভার্সনের প্লে গ্রুপে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ লটারি অনুষ্ঠিত হয়।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে লটারি পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের ইংলিশ ভার্সনের প্লে গ্রুপে ৪৫টি আসনের বিপরীতে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। পরে সরাসরি লটারির মাধ্যমে ৪৫ জন শিক্ষার্থীর ভর্তি চূড়ান্ত করা হয়।
লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের এ প্রক্রিয়ায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা নির্ধারণ করা হয়।