মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, আলমগীর খান, ছাতু ও শাহিনুল ইসলাম প্রমুখ।