মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী-টেংরামারি সড়কে
ছিনতাইকারীদের হামলায় ইন্তাদুল হক (৩৭) নামের এক সব্জি ব্যবসায়ি আহত হয়েছেন। আহত ইন্তাদুল গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের
ইছা হকের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সােয়া ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইন্তাদুল হক জানান,আমি বিশেষ প্রয়ােজনে হিন্দা এলাকায় গিয়েছিলাম। রাতে হিন্দা হয়ে টেংরামারি-মাইলমারী সড়ক দিয়ে মােটরসাইকেলযােগে বাড়ি ফিরছিলাম। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ২ জন ছিনতাইকারী আমাকে গতিরােধ করে। এক পর্যায়ে আমাকে সড়ক থেকে মাঠের মধ্যে নিয়ে যায়। আমি চিৎকার দিলে,ছিনতাইকারীরা রামদা ও লাঠি দিয়ে আমাকে আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে দেওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা আমার চিৎকার শুনে ছুট আসলে,ছিনতাইকারী আমার মােটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। তবে আমার কাছে থাকা ৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।
এদিকে,স্থানীয়রা আহত ইন্তাদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।