মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ:
সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা`র প্রতিবাদে বিএনপি’র ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শহরে গনসংযোগ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
আজ মঙ্গলবার সকাল ৮ টার সময় থেকে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে ঘন্টাব্যাপী গনসংযোগ চালিয়েছে বিএনপির নেতা কর্মীরা। এসময় পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম,বিজেপির জেলা আহবায়ক শেখ সাঈদ সহ যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
অপরদিকে,দুপুর ১টার দিকে হরতালের পক্ষে বিএনপির অপর গ্রুপ শহরে বিক্ষোভ মিছিল করে। মেহেরপুর কাথুলি বাসষ্টান্ডে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনছারুল হকের নেতৃত্বে হরতাল সফল করার লক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর কলেজের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আনারুল হক কালু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক ফয়েজ মোহম্মদ, যুব নেতা একরামূল হক একা, জেলা ছাত্রদলের সভাপতি মুস্তাকিন, সিনিয়র সহ-সভাপতি মীর আলমগীর ইকবাল আলম, জেলা তরুন দলের আহবায়ক কাজী মিজান মেননসহ নেতা কর্মীরা অংশ গ্রহন করে।
এদিকে,এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। অভ্যান্তরিণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য,শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা`র প্রতিবাদে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন।