মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ:
আগামী ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের মুজিবনগর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে সফল করার লক্ষে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল সোয়া ৫টার সময় মুজিবগরের কেদারগঞ্জ বাজারে অবস্থিত উপজেলায় আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
সভায় উপজেলার ৪টি ইউনিয়নের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান সফল করার আহবান জানান এমপি জয়নাল আবেদীন।
জানা যায়, ৩১ মার্চ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের হেলিকপ্টার যোগে ঢাকা থেকে মুজিবনগর কমপ্লেক্সে সকাল সাড়ে ১০ টায় পৌছাবেন । এদিন তিনি মুজিবনগর থানার নতুন ভবনের উদ্ভোধন করবেন। এছাড়া উপজেলা আইন শৃক্সখলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং মুজিবনগর উপজেলা আওয়ামীগ আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে খবর পাওয়া গেছে।