মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যেগে তৃনমূল নেতাকর্মীদের নিয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশকার আলী,মেহেরপুর ২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন ,ভাষা সৈনিক ইসমাইল হোসেন, মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাস আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ। তৃনমূল প্রতিনিধি সভায় জেলার বিভিন্ন উপজেলার তৃনমূল পর্যায়ের দু’শতাধীক নেতাকর্মী অংশগ্রহন করেন।