মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে:
১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্দ্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী মোটরসাইকেল মিছিল করেছে জেলা আওয়ামীলীগ।
আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন এর নেতৃত্বে মোটরসাইকেল মিছিলটি যাদবপুরস্থ এমপি কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে এমপি কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।