মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুন:
চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি বলেন, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও ব্যর্থ সরকারের বিরুদ্ধে এ বিজয় সরকার পতন আন্দোলণকে ত্বরান্বিত করবে।
আজ রবিবার সকালে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন এ কথা বলেন। মাসুদ অরুন বলেন,জনগণ এই রায়ের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিদর্লীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিরোধী দলের সকল দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করেছে। মাসুদ অরুন আরও বলেন , অবিলম্বে মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস ।
প্রতিনিধি সভায় সদর ও মুজিবনগর সকল ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।