মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই:
জামায়াতের লাগাতার হরতাল ও যাদবপুর রোডের ভিকু মিয়ার ছেলে নুরুল ইসলামের গোডাউনে রেট দেবার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শহর ছাত্রলীগ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মফিজুর রহমান পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট,জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক,সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেলসহ শহর ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
এ সময় বক্তারা প্রশাসনকে উদ্যেশ্যে করে বলেন,আগামীকাল সকালের মধ্যে নুরুল ইসলামের গোডাউনের সরকারী কমমূল্যের চাল জব্দ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে আগামীকাল সকালের পর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে বলে তারা হুশিয়াড়ি দেন।
এর আগে,মফিজুর রহমান পোলেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হোটেল বাজার মোড় থেকে শুরুর করে শহর প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।
তবে অভিযান পরিচালনাকারী মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, আমাদের কাছে তথ্য ছিলো সেখানে অবৈধ মালামাল রয়েছে।এর ভিত্তিতে আমরা অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে যে চাল গুলো পাওয়া গিয়েছে তার বৈধ কাগজপত্র রয়েছে। আমরা সেখানে কোনো অবৈধ মালামাল পায়নি।