মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে ১৩ আগষ্ট মঙ্গলবার পুলিশের সাথে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে আহত শিবিরকর্মী সোলাইমান রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত শিবির কর্মী সোলাইমান মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ছিদল আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মজিদ মেহেরপুর নিউজের ষ্টাফ রিপোর্টার শহিদুল ইসলামের কাছে সোলাইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন্।
আজ রাতে তার লাশ নিজ বাড়ি রঘুনাতপুরে এসে পৌছাবে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় লাশের জানাযা শেষে তাকে রঘুনাথপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জামায়াতের ভারপ্রাপ্ত জেলা আমির তাজ উদ্দিন মেহেরপুর নিউজকে জানান,নিহত সোলাইমান শিবিরের একনিষ্ঠ কর্মী ছিলো। তার লাশ মেহেরপুরে পৌছালে আমরা সংঘঠনের পক্ষ থেকে গ্রহন করবো। আগামীকাল তার লাশের দাফন শেষে আমরা সাংগাঠনিকভাবে কর্মসূর্চী দেবো।
উল্লেখ্য, জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষনা করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদ জানিয়ে ১৩ ও ১৪ আগষ্ট দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলাম। ১৩ আগষ্ট হরতাল সফল করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার রাজনগর সহ বেশকয়েকটি স্থানে রাস্তায় গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। রাজনগরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে জামায়াত কর্মীরা্। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে করে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এত সোলাইমানসহ পুলিশ ও জামায়াত-শিবিররে বেশ কয়েকজন নেতাকর্মি আহত হয়। পরে আহত সোলাইমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে রেফার্ড করা হয়।