মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর:
মেহেরপুরে ছাত্রলীগের নেতৃবৃন্দদের পুলিশী হয়রানীর প্রতিবাদে মেহেরপুর সরকারী কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রলীগ।
আজ রোববার সকাল ১১টার দিকে মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজ গেটে এসে শেষ হয়। মিছিল শেষে মেহেরপুর সরকারী কলেজ ক্যাম্পাসে কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন,সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন,কলেজ শাখার সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।