মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
মেহেরপর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছারুদ্দিনের বামন্দির বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে হরতাল সমর্থক পিকেটাররা।
আজ সোমবার সকালে বামন্দি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে১৮ দলীয় জোটের নেতাকর্মিরা। এ সময় মিছিল থেকে কিছু দূস্কৃতিকারীরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইছারুদ্দিনের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। এতে ঘরের জানালাসহ বেশ কিছু অংশ ভেঙ্গে যায়।