মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর:
১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের শুরুতেই মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থনকারীরা। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় পিকেটাররা। এছাড়া মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ত ব্রীজের নিকট একটি পণ্যবাহী ট্রাকের কাঁচ ভাংচুর করে পিকেটাররা্।
সদর উপজেলার মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ব ব্রীজ,রাজনগর ,মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড়,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর সহ বেশ কয়েকটি স্থানে বিপুল সংখ্যাক ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা হাতে দেশীয় অস্ত্র ও লাঠি শোঠা নিয়ে বিক্ষোভে অংশ নেয়।
জানা গেছে, আজ রোববার ভোর থেকে মেহেরপুর সদর উপজেলার রাজনগরে উপজেলা শিবিরের পূর্ব সভাপতি আব্দুর রহিম ও জামায়াত নেতা আব্দুল জব্বারের নেতৃত্বে এবং দিনদত্ত ব্রীজের কাছে জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির সিরাজুল ইসলামেরর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা ব্যানার সহকারে হাতে লাঠি শোঠা নিয়ে সড়কে অবস্থান করে। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। এ সময় পিকেটাররা বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া শিশু ও মহিলা জামায়াতের পৃথক দু’টি দল পৃথক বিক্ষোভ মিছিল করে ।
এদিকে আজ ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড়ে জামায়াত নেতা তারিক মো: সাইফুল ইসলাম ও জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে ইট ফেলে,টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় পিকেটারররা সেখানে কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায়।
অপরদিকে,জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন এবং বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে শুয়ে দেশী অস্ত্রহাতে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ।



