মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের যুবলীগ নেতা মিসকিন আলী ফকিরের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে সদর উপজেলার খন্দকার পাড়া আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
আজ শুক্রবার রাত ৮টার দিকে খন্দকার পাড়া গ্রাম আওয়ামীলীগ নেতা মহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।
বক্তব্য রাখেন আমদহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রুপক,সাধারন সম্পাদক বারকিুল ইসলাম লিজন,শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনকলেজ সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পদক কুদরত ই খুদা রুবেল,ছাত্রলীগ নেতা জুলফিকার আলী,রাশেদুল ইসলাম আনন্দ প্রমুখ।প্রতিবাদ সভায় যবলীগ নেতার বাড়িতে বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।