মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেহলার মোনাখারী ও বিদ্যাধরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো মোণাখালী গ্রামের জাফর আলীর ছেলে জিনারুল (৩৫) এবং বিদ্যাধর পুর গ্রামের রুহুল আমিন(৪৪)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করে। তিনি আরো জানান,হরতালের গৌরিনগরে পুলিশের উপর হামলা মামলার আসামীরা এরা। আজ রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাতে পাঠানো হবে বলে জানা গেছে।