মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারল ইসলাম।
আজ শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় জেলা আওয়ামীলীগ, সদর থানা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, কৃষকলীগ সহ আওয়মীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।