মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৬ এপ্রিল:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামায়াত নেতা মোশাররফ হোসেনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটক মোশাররফ গোপালনগর গ্রামের ছাক বিশ্বাসের ছেলে।
শনিবার সকালে মুজিবনগর থানা পুলিশের এস আই খাইরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আসলাম খান জানান, মোশাররফকে হরতাল অবেরোধের সময় নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।