মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৬ আগস্ট:
মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া ও মনোহরপুর গ্রামের দুটি পৃথক স্থানে ভিমরুলের কামড়ে মারাত্নক আহত হয়েছে ২ জন ব্যক্তি। আহতরা হলেন, স্টেডিয়াম পাড়ার পাতান শেখের ছেলে ফয়েজ(৪৫) এবং মনোহরপুর গ্রামের মনোয়ারের ছেলে জুবায়ের। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়, আজ ৬ আগস্ট সকালের দিকে দুটি পৃথক স্থানে কাজ করতে গিয়ে ভিমরুলের আক্রমনের শিকার হয় দু’ ব্যক্তি। শহরের স্টেডিয়াম পাড়ায় গাছ কাঁটার কাজ করতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হয় ফয়েজ(৪৫) এবং মনোহরপুর গ্রামের মনোয়ারের ছেলে জুবায়ের।