মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
রমজানের পবিত্রতা রক্ষার্থে শহরে বিশাল র্যালী করেছে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন। র্যালীতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী,নানা মসজিদের ইমাম সহ অনেকে র্যালীতে অংশ নেয়।
আজ ১১ আগস্ট বুধবার সকালে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনেরউপপরিচালক আবু হুরায়রার নেতত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পার্কে এসে শেষ হয়। র্যালীতে সহকারী পরিচালক একেএম শাহীন কবির,ফিল্ড অফিসার মুজিবর রহমান ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।