মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:
মেহেরপুর জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ টি বোমা উদ্ধারসহ মোট ২৪ জনকে আটক করেছে। জানা গেছে, মেহেরপুর গাঙনী থানার পুলিশ গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি শক্তিশালী বোমা উদ্ধার করে। এছাড়াও এদিন জেলার ভিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলার ১২ জন, সি আর মামলার ৮ জন ও নিয়মিত মামলার ৪ জন আসামিকে আটক করে।