মেহেরপুর নিউজ, ১৫ ডিসেম্বর:
মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজের বিজয়ী ক্যাপ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্যাপ শিক্ষার্থীদের মাঝে এ বিতরণ করা হয়।
এর আগে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসে পৌছালে বিদ্যালয়ের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তিনি প্যারেড পরিদর্শন করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ আক্তারুজ্জামান এসময় সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর পৌর সভার উদ্যোগে মেহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের আলোক সজ্জিত ফেষ্টুন ও বর্ণিল পতাকা দিয়ে সাজানো এবং পৌর ভবন ও পৌর কমিউনিটি সেন্টারে আলোক সজ্জা করা হয়ছে। আগামীকাল মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।