মেহেরপুর নিউজ,০৯ আগষ্ট:
মেহেরপুরের গাংনীতে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিল সহ পাঁচ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বাওট, পলাশীপাড়া ও গোপালনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার পলাশীপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে ফয়সাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, বাওট বাজারে একটি ইজিবাইক তল্লাসী করে ২০ বোতল ফেন্সিডিল সহ কুষ্টিয়া জেলার চৌড়হাস এলাকার কালু শেখের ছেলে রাজন (২৭) ও একই এলাকার সোহরাব হোসেনের ছেলে আল আমিন (২৬) কে গ্রেফতার করা হয়।
এদিকে উপজেলার গোপালনগর গ্রাম থেকে গাঁজা সেবনকালে একই গ্রামের মশিউর রহমানের ছেলে মিল্টন, আলফাজ হোসেনের ছেলে আব্দুল গনী ও জাহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ কে ১শ’৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।