মেহেরপুর নিউজ, ২৪ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে সাপে কেটে রচনা হালদার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। রচনা হালদার চেংগাড়া গ্রামের স্বপন হালদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় রচনা হালদার বাড়ির পাশে একটি কাঁচা টয়লেটে গেলে বিষধর সাপে দংশন করে। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রচনাকে মৃত ঘোষনা করেন।