মেহেরপুর নিউজ, ০৩ অক্টোবর:
মেহেরপুর জেলা শহরের বাসস্ট্যান্ড পাড়া থেকে ১১ বোতল ফেনসিডিলসহ রাজিব নামের এক যুবক এবং সদরের শালিকা গ্রামে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ পুনকাবতী নামের এক গৃহবধুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ দারাউন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শালিকা গ্রামের খোকনের স্ত্রী পুনকাবতী ও শহরের বাসস্ট্যান্ড পাড়ার দাউদ শেখের ছেলে রাজিব শেখ।
এস আই মেজবাহ দারাউন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।