শহিদুল ইসলাম, ১৪ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপে কেটে মামুনা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটলে শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মামুন খাতুন খোকসা গ্রামের মল্লিকপাড়ার আব্দুল মালেকের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় মামুনা খাতুন ঘটনার সময় বাবা মায়ের সাথে রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ তার কানে দংশন করে। পরে ভোরের দিকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তার মৃত্যু হয়।