মেহেরপুর নিউজ, ১৪ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ও মানবকণ্ঠের মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্নার মেজ মামা ইদ্রিস হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার মাগরিবের নামাজের পর শ্যাপপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে শ্যামপুর কবরস্থানে দাফন করা হয়।
এসময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা অ্যাড. ইয়ারুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান উদ্দিন রুপোক, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।