মেহেরপুর নিউজ, ২৮ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী থেকে কৃষ্ণা বিশ্বাস (৫০) নামের এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
বুধবার সকাল ১১ টার উপজেলার জুগিন্দা গ্রামের বিজয় মন্ডল নামের এক ব্যক্তির আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষ্ণা বিশ্বাস একই গ্রামের মৃত গোবিন্দা বিশ্বাসের ছেলে।
কৃষ্ণা বিশ্বাসের স্ত্রী যমুনা বিশ্বাস জানান, তাঁর স্বামী পেশায় একজন নরসুন্দর (নাপিত)। পারিবারিক অভাব অনটনের জন্য কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। ঋণের টাকা পরিশোধ করতে এনজিওগুলো বেশ কিছুদিন থেকে চাপ দিয়ে আসছিলো। সে এটা নিয়ে চিন্তিত ছিলেন। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) দিবাগত রাত নয়টার দিকে দোকানে পান নেয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত থেকে অনেক খোঁজা-খুজি করা হচ্ছিল। আজকে সকালে তার মরদেহ একটি আম বাগানে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।