মেহেরপুর নিউজ, ১১ মে:
মেহেরপুর ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার মেহেরপুর ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড নির্মাণের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রেনিং গ্রাউন্ড নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। টেনিস খেলোয়ারের সংখ্যা বৃদ্ধি করতে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি অ্যাডঃ পল্লব ভট্টাচার্য্য, সাধরণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, সদস্য কে এম ফজলুল করীম কুনি মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।