মেহেরপুর নিউজ, ২২ মে:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, ঠিকাদারের সামান্য ভুলের কারণে আমাকে মানুষের কাছে প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি। তিনি বলেন আমরা মানুষের জন্য কাজ করছি। অন্যায় কিছু করলে আমাদের ধরিয়ে দিন। তবেই না বুঝবো আপনারা আমাদের বন্ধু।
মেয়র মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার দুপুরে পৌর সভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পৌর সভার চলমান উন্নয়নের অংশ হিসাবে শহরের মল্লিক পাড়াই একজন মুক্তিযোদ্ধার নাম করণে সড়কের পরিবর্তে ভুলক্রমে ড্রেন লিখে ফেলার পর ফেসবুক সহ একটি ইংরেজি দৈনিক পত্রিকায় সংবাদ ছাপার পর মেয়র সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অবশ্য লেখার ভুল পরই সংশোধন করা হয়। মেয়র বলেন সাংবাদিকদের কলম সত্য উন্মোচন করা। আপনারা সত্য তুলে ধরুন। আমার কোন অন্যায় হলে লিখুন। আমার আপত্তি থাকবেনা। তিনি বলেন ঠিকাদার ভুল করেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে। মেয়র বলেন আপনারা এমন কিছু লিখবেন না যাতে করে মেহেরপুরের উন্নয়নের ব্যাঘাত ঘটে। কেননা এমনিতেই আমরা অনেক পিছিয়ে আছি। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন আসুন আমরা সকলে মিলে মেহেরপুরের উন্নয়নের কথা ভবি।
সাংবাদিক সম্মেলনে প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সচিব তৌফিকুর আলম, কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা এলার সহ স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।