মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের কৃতি সন্তান ডা. শফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক (অর্থোপেডিকস) পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুর বইঘর।
বিকেলে মেহেরপুর বইঘরের সদস্য ও মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেদমত আলী মালীথ্যা, ফুয়াদ খান, মঈনুল ইসলাম, খসরু ইসলাম, খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত হয়ে অধ্যাপক ডা. শফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তারা ডা. শফিকুল ইসলামের নতুন পদে পদোন্নতিতে অভিনন্দন জানান এবং তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অধ্যাপক ডা. শফিকুল ইসলাম মেহেরপুর শহরের বড়বাজার এলাকার বাসিন্দা এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের মেজো ছেলে।