মেহেরপুর নিউজ:
জামায়াত-বিএনপির হত্যা, ষড়যন্ত্র, অগ্নিকাণ্ড, নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে শান্তি, উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শান্তি,উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে শান্তি,উন্নয়ন সমাবেশ ও মিছিলটি মেহেরপুর পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভা সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন ও শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ওয়ার্ড যুবলীগ নেতা সুমন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ সুমন সরকার প্রমূখ।