মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুরে গ্রাম বিএনপির উদ্যোগে এবং স্থানীয় গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং তৃণমূল বিএনপিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা পিতর মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা নেপাল সরকার।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহিন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তোফিকুল ইসলাম মিঠুন, কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক তাজ এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান সোহাগ।