মেহেরপুর নিউজঃ
সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত শওকত আরা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার দুপুরের দিকে শওকত আরা আক্তার মেহেরপুরে এসে পৌঁছালে বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি ইসরাইল হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ফয়জুল কবীর, সাধারণ সম্পাদক সোহেল রানা, আব্দুর রশিদ, মাহবুবুর রহমান, সাহাবুল, আবুল কালাম, আজিজুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।