মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান, সদস্য নুরুল আহমেদ, আফতাব উদ্দিন, আবুল হোসেন,সুরাইয়া বানু প্রমুখ ও বক্তব্য রাখেন। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।