মেহেরপুর নিউজ :
ঘরে থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
এতে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আশরাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান, উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার তামান্না ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিফাত জাহান,উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মাসুম বিল্লাহ।
,বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কম হলেও মানবসৃষ্ট দুর্যোগ আমাদের ক্ষতি সাধন করে থাকে।অসচেতনতার কারণে আমাদের উপজেলায় অগ্নিকান্ড, ও অতিবর্ষণে জনদুর্ভোগ বেড়ে যায়।বিশেষ করে পানিতে ডুবে অনেক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও বজ্রপাতে অনেক প্রাণহানি হয়ে থাকে।
বাংলাদেশের ভৌগলিক অবস্থার কারণে আমাদের অঞ্চল প্রাকুতিক দুর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা।দুর্যোগ প্রশমনে আমাদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে আহবান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন|।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলােচনা সভার আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।