মো. শহীদুল ইসলাম, আমঝুপিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. হাসিবুর জামান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসসি হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক মো. আবুল হাসান, মো. বশির আহমেদ, মো. রাফিউল ইসলাম, মো. রকিবুল ইসলাম, মো. রাজু রহমান, মো. হাবিবুর রহমান, মো. রিপন, মো. ইব্রাহিম খলিল, মো. রুবেল হোসেন, মো. তুষার ইমরান, মোছা. শাহানাজ খাতুন ও নার্গিস চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।