মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ মাদ্রাসার জন্য আর্থিক অনুদান সহ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকালে প্রকৌশলী জিয়াউর রহমান খান মুকুলের বাসভবন প্রাঙ্গনে হামিয়া সুন্নাহ প্রতিবন্ধী মাদ্রাসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সাথে আমঝুপি এলাকার ভবঘুরে ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। টেক্সটাইল প্রকৌশলী শাহমিজ বকুল (শিমুল) উপস্থিত থেকে হমিয়া সুন্নাহ প্রতিবন্ধী মাদ্রাসার পরিচালকের হাতে নগদ অর্থ তুলে দেন।