মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মাদকদ্রব্য রাখার অভিযোগে মোঃ স্বাধীন নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত স্বাধীনকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ স্বাধীন মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার আব্দুল লতিফের ছেলে।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রহমত আলীর নেতৃত্বে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।