মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা প্রশাসন পুকুর, ভৈরব নদ, ভবেরপাড়া মিশন এতিমখানা পুকুর, বল্লভপুর চার্চ এতিমখানা পুকুর, ট্যুরিস্ট পুলিশ জোন অফিস পুকুর এবং সরস্বতী খালে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখিসহ সংশ্লিষ্টরা।