মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত সুবিদপুর হাডুডু চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে চাঁদপুর ও কানাইডাঙ্গা পূর্বপাড়া।
শনিবার রাতে সুবিদপুর মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম খেলায় চাঁদপুর ৩৫-২৮ পয়েন্টে মহাজনপুরকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অপর সেমিফাইনালে কানাইডাঙ্গা পূর্বপাড়া ৩৩-২৫ পয়েন্টে শেলমারীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
সেমিফাইনালের দুটি খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, ফিরাজুল ইসলাম ফিরোজ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু, জুলফিকার আলী ভুট্টোসহ বিপুলসংখ্যক দর্শক।