মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।
এ সময় আমঝুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব-উল আলম, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাজ্জারুল ইসলাম, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।