মেহেরপুর নিউজ:
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার এবং বড়বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি বায়াজিদ হোসেনসহ অন্যরা।
এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।