মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে নৌকার পক্ষে প্রচারনা, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে নৌকার প্রচারণা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ গঠনে শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার । পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে গণসংযোগ করেন।