মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুরের সদর উপজেলার রাজাপুর গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগ কালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,জসিউর রহমান বকুল, সোভন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।