মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সাবেক ছাত্র দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা ডিআইটি মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খানের সভাপতিত্বে শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির, অঞ্চল টিমের সদস্য ও অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মুহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য মো. আব্দুল মতিন এবং মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা।
দিনব্যাপী এ শিক্ষাশিবিরে সাবেক ছাত্র দায়িত্বশীলরা অংশ নেন। শিক্ষাশিবিরের মাধ্যমে দায়িত্বশীলদের শিক্ষা, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষাশিবিরের কার্যক্রম শেষ হয়।